নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৯ , ০৫:২৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
লঞ্চডুবির দুর্ঘটনায় নিহতদের প্রত্যকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ জুন) বিকেলে সদরঘাটে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তবে লঞ্চডুবির এ ঘটনাকে আপাত দৃষ্টিতে পরিকল্পিত মনে হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এসময় তিনি নিহতদের প্রত্যকের পরিবারকে নৌ পরিবহন মন্ত্রণালয় দেড় লাখ টাকা করে দেবে বলেও নিশ্চিত করেন।
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এ পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৩ জন শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি ২ মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সকাল নয়টার দিকে আরেকটি লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এদিকে লঞ্চডুবির ঘটনায় শোক জানিয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
ডুবে যাওয়া লঞ্চটির নাম ‘মর্নিং বার্ড’। এটি মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসছিলো। এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, লঞ্চের অবস্থান শনাক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন। তবে লঞ্চের ভেতরেই আটকা পড়ে থাকতে পারেন অনেকে। স্থানীয়রা জানান, মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.