২০ কোটি টাকার বিল অস্বাভাবিক মনে হওয়ায় তদন্তের নির্দেশ

চিকিৎসকদের থাকা-খাওয়ার বিলে প্রধানমন্ত্রীর বিস্ময় প্রকাশ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৯ , ০৩:২৯ পিএম

চিকিৎসকদের থাকা-খাওয়ার বিলে প্রধানমন্ত্রীর বিস্ময় প্রকাশ ছবি: সিটিজেন নিউজ

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের থাকা-খাওয়া বাবদ ২০ কোটি টাকা খরচে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসবের খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। ২০ কোটি টাকা দেখানো হয়েছে সেটা অস্বাভাবিক মনে হচ্ছে।

সোমবার (২৯ জুন) সকালে সংসদে চলমান বাজেট অধিবেশনে সংসদ নেতার সমাপনী বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময়, করোনা পরিস্থিতিতে অর্থনীতি চলমান রাখতে নতুন বাজেটের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'করোনার কারণে অর্থনীতির উৎপাদন ব্যহত হলেও অর্থনৈতিক অবকাঠামোর কোনও ক্ষতি হয়নি। এছাড়া করোনা রোগীদের চিকিৎসা দিতে সকল চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মীদের থাকা খাওয়া যাওয়া আসা সম্পূর্ণ সরকারি খরচে বহন করা হয়েছে।’

তিনি বলেন, এই খরচ যে ২০ কোটি টাকা দেখানো হয়েছে সেটা অস্বাভাবিক মনে হচ্ছে। এটা আমরা তদন্ত করে দেখছি। যে সঙ্কটই আসুক না কেনো আওয়ামী লীগ তা শক্ত হাতে মোকাবেলা করবে এবং দেশের মানুষকে অভুক্ত থাকতে দেবে না।'