নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৮ , ০৭:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে হত্যার হুমকিতে মিছিল, প্রতিবাদ আর মানববন্ধনে উত্তাল চট্টগ্রাম নগরী। সাবেক, বর্তমান ছাত্রলীগ নেতারাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রেসক্লাবসহ নগরীর বিভিন্ন জায়গায় এসব কর্মসূচি পালন করে যাচ্ছে।
রবিবার (২৮ জুন) নগরীর বায়েজিদ থানাধীন ২নং জালালাবাদ ওয়ার্ডে ছাত্রলীগের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। রনিকে হত্যার হুমকিদাত ফয়সাল ইকবালকে দ্রুত গ্রেফতারসহ শাস্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।
২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শাহ্ ইমতিয়াজ শাকিলের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- ওয়ার্ড যুবলীগ নেতা রেজাউল আলম রিপন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আর এ রিদয়, পাঁচলাইশ থানা যুবলীগ নেতা খোরশেদ আলম, মো. আরিফ, পিন্টু ২নং জালালাবাদ ওয়ার্ড যুবলীগ নেতা আফনান মাহমুদ তুরিন,মো. মোজাম্মেল, মো. শফি, কৃষ্ণ রোহান, মো. নেজাম, রাজু, মো. রিপন, মো. মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন- বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা মো. তানজিল,মো. রাসেল,মো. বক্কর, মো. জাকারিয়া, ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার সুজন, প্রবীর দেওয়ানজী, সাংগঠনিক সম্পাদক আসিফ ইমদাদ, রনি রায়, মো. রবি, রাকিব, সাব্বির, আলআমিন, মো. ইরফান, মো. সায়েম, মো. নাঈম, রিজভী, সজীব, আরিফ, রানা, রাব্বি, দীপ্ত, মাহিদ, বিপুল দাশ,ওয়াসিম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.