বায়েজিদে পঞ্চার্ধ্ব দুজন মিলে এক তরুণীকে ধর্ষণ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৮ , ০৫:০১ পিএম

বায়েজিদে পঞ্চার্ধ্ব দুজন মিলে এক তরুণীকে ধর্ষণ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পঞ্চার্ধ্ব দুজন মিলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেন (৫১) ও মো. হেলাল (৫০)  নামে দুজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৭ জুন) রাতে বায়েজিদ থানাধীন ঢেবারপাড় পাহাড়ে ওই তরুণীকে একা পেয়ে তারা ধর্ষণ করে।

বায়েজিদ বোস্তামী থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিম সিটিজেন নিউজকে জানান, ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৫১) ও মো. হেলালকে (৫০) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী একটি পোষাক কারখানায় চাকরি করতো। শনিবার সন্ধ্যায় বাসায় ফেরার পথে বায়েজিদ থানাধীন ঢেবারপাড় পাহাড়ে ওই তরুণীকে একা পেয়ে আনোয়ার ও হেলাল ধর্ষণ করে।

বায়েজিদ বোস্তামী থানার উপ পরিদর্শক (এসআই) নূরনবী সিটিজেন নিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে বলেন, পাহাড়ি পথে ভুক্তভোগী তরুণীর পথরোধ করেন আনোয়ার ও হেলাল। এরপর  তারা দুজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করেন। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে আনোয়ার ও হেলালকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, আনোয়ারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে।

বায়েজিদ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার সিটিজেন নিউজকে বলেন, ভুক্তভোগী চিকিৎসা সেবা নেয়া অবস্থায় রাতেই অভিযুক্তদের ধরতে অভিযান চালায় পুলিশ। পরে ওই রাতেই তাদের গ্রেফতার করা হয়।