ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ গেল তিনজনের

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৮ , ০৯:৪৫ এএম

ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ গেল তিনজনের ছবি: সিটিজেন নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের নিচে চাপা পড়ে একসাথে তিনজনের প্রাণ গেল। মালবাহী একটি ট্রাক ডিভাইডারের উপর উল্টে পরে লোহার পাতের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার দিবাগত (২৭ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির জানান, রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি লোহার পাত ভর্তি ট্রাক ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে ডিভাইডারের উপর উল্টে গিয়ে পাতের নিচে চাপা পড়ে তিনজন যাত্রী নিহত হয়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।