নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৬ , ০৭:৫৫ পিএম
ছবি: প্রতীকী
টেকনাফের হোয়াইক্যং পাহাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার (২৬জুন) দুপুরে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র ও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে।
নিহতরা হলেন, বশির আহমদ, মো. হামিদ, মো. রফিক ও রইঙ্গা। তারা সবাই টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
পুলিশের দাবি, নিহতদের বিরুদ্ধে থানায় ধর্ষণ, ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তারা রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস ছিল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে শীর্ষ ডাকাত আবদুল হাকিমের সন্ধানের খবর পেয়ে পুলিশের একটি দল ওই পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র ডাকাত বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত বাহিনী পাহাড়ে ঢুকে পরে। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.