নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৬ , ০৩:৪১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আবারও আইসিইউতে সাহারা খাতুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনকে আবারও ইন্টেনসিভ কেয়ার ইউনিট-আইসিউ'তে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬শে জুন) সাহারা খাতুনের একান্ত ব্যিক্তিগত সহকারী এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) সাহার খাতুনের হৃদস্পন্দন হঠাৎ বোঝা না যাওয়ায় জরুরি ভিক্তিতে আবারও তাকে আইসিইউতে ডাক্তাররা। গত ২রা জুন, ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯শে জুন তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ ঢাকা-১৮ আসনের সংদস সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। এর আগে, ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে তিনি পান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.