‘দুর্নীতি-লুটপাটের জন্যই বিরোধী দলকে দমনের পায়তারা’

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৬ , ০২:৪২ পিএম

‘দুর্নীতি-লুটপাটের জন্যই বিরোধী দলকে দমনের পায়তারা’ ছবি: ইন্টারনেট

রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করতে দেশে একদলীয় শাসন জারি রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্নীতি ও লুটপাটের জন্যই বিরোধী দলকে দমন করার পায়তারা করছে সরকার।

শুক্রবার (২৬ জুন) দলের ঢাকা মহানগরের উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে সাথে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, তারা সত্যের পথে নেয়ার পথে আছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। তিনি নিজে নির্যাতন সহ্য করেছেন, যন্ত্রণা ভোগ করেছেন, তারপরও মাথা নত করেন নাই। আপনারা মনোবল হারাবেন না। যতই বাধা-বিপত্তি আসুক, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবোই।

তিনি বলেন, আজকে গুমের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে গুম হচ্ছে, বিচারবহির্ভূত হত্যা হচ্ছে। এসব অপকর্মের স্গে রাষ্ট্র জড়িত। মানববিধ্বংসী কাজের সঙ্গে রাষ্ট্র জড়িত। ভিন্ন মতাবলম্বীদের ওপর চলছে নৃশংস আক্রমণ, অত্যাচার ও অমানবিক কর্মকাণ্ড। ভিন্নমতকে দমন করার জন্য রাষ্ট্রের সকল যন্ত্র প্রয়োগ করা হচ্ছে। যেখানে গণতন্ত্র অনুপস্থিত আছে সেখানে এ কাজগুলো হচ্ছে। এর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ বাংলাদেশ।