নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৬ , ০৮:৪৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) শামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন।তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন। রাতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী এতথ্য নিশ্চিত করেন।
রাজধানীর মোহাম্মদপুরের বাসায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০টার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১০টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে শামীম মোহাম্মদ আফজালের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক জেলা ও দায়রা জজ শামীম মো. আফজাল দীর্ঘ ১১ বছর যাবত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে কমরত ছিলেন। এ সময় তিনি ৩ দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পান। গত জুন মাস থেকে প্রতিষ্ঠানটির কর্মচারীদের ব্যাপক বিক্ষোভের মুখে তার চুক্তিভিত্তিক নিয়োগ আর বৃদ্ধি করা হয়নি। গত ৩০ ডিসেম্বর তার চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে তিনি অবসরে চলে যান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.