আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৫ , ০৮:২৮ পিএম
ছবি: ইন্টারনেট
সুইজ্যারল্যান্ডের ন্যাশনাল ব্যাংক-এসএনবি'র প্রতিবেদন বলছে-২০১৯ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৫ হাজার ৩৮৬ কোটি টাকা জমা হয়েছে। ব্যাংক-এসএনবি’র দেয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সুইস ব্যাংকে ৫ হাজার ৩৮৬ কোটি টাকা জমা করেছে বাংলাদেশিরা।
তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরেও বাংলাদেশিদের আমানত ছিল সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। আগের বছরের তুলনায় যা কমেছে মাত্র ১৩০ কোটি টাকা। অথচ কালো টাকার বিরুদ্ধে জোরালো অবস্থানে ভারত-পাকিস্তানসহ প্রতিবেশী সব দেশ থেকেই সুইস ব্যাংকে আমানত অনেক কমেছে । বৃহস্পতিবার, সুইস কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়।
ব্যাংকটির দেয়া বাৎসরিক হিসাবে, ২০১৮ সালে বাংলাদেশিরা জমা করে ৫ হাজার ৩৭৩ কোটি টাকা। আর ২০১৭ সালে সে পরিমাণ ছিলো ৪ হাজার ১৩৯ কোটি টাকা।
সুইস ন্যাশনাল ব্যাংকের গত ১০ বছরের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৮ সালে সবচেয়ে বেশি টাকা জমা করেছেন বাংলাদেশিরা। সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের টাকার বড় একটি অংশই পাচার হয় বলে ধারণা করা হয়। অল্পকিছু অংশ বৈধ পদ্ধতিতে জমা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
জানা যায়, সুনির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও, কয়েক বছর ধরে দেশভিত্তিক আমানতের পরিমাণ প্রকাশ করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সুইস ন্যাশনাল ব্যাংক থেকে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০১৯’র ডিসেম্বরে, সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৬০ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ; দেশি মুদ্রায় ৫ হাজার ৪২৭ কোটি টাকা। ঠিক এক বছর আগে, এ অঙ্ক ছিলো ৬১ কোটি ৭৭ লাখ ফ্রাঁ বা ৫ হাজার ৫৫৩ কোটি।
সুইস কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, কোন বাংলাদেশি, নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা রেখে থাকলে, ওই টাকা এ হিসাবে অন্তর্ভূক্ত নয়। গচ্ছিত রাখা স্বর্ণ বা মুল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসাব করা হয়নি এই প্রতিবেদনে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.