নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৫ , ০৮:০৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীতে জাল দলিল চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশ চৌমুহনীস্থ হোটেল দুবাইয়ের ৪র্থ তলার ২১১ রুম থেকে তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে জাল দলিল, ভূয়া নিয়োগপত্র ও প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মো. রেজাউল করিম (৪৪), জহুরুল ইসলাম (৩৭) ও মো. আব্দুস সহিদ(২৯)।
পুলিশের দাবি, সরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা জাল দলিল এবং ভূয়া নিয়োগপত্র তৈরির কাজ করতো এরা।
ডবলমুরিং মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাস সিটিজেন নিউজকে বলেন, সরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা জাল দলিল এবং ভূয়া নিয়োগপত্র দেখিয়ে এরা নগরীতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো।
তিনি বলেন, এমন তথ্য ভিত্তিতে চৌমুহনীস্থ হোটেল দুবাইয়ের ৪র্থ তলার ২১১ রুমে অভিযান চালিয়ে মো. রেজাউল করিম(৪৪), জহুরুল ইসলাম (৩৭) ও মো. আব্দুস সহিদ(২৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.