চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭২২০ জন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৫ , ০৯:৩০ এএম

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭২২০ জন ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে মোট  করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৪১ জন শনাক্ত করা হয়েছে।

চট্টগ্রামের পাঁচটি ও কক্সবাজারের  ১টি ল্যাবে ৯৭১টি নমুনা পরীক্ষায় ২৪১ জনের করোনা শনাক্ত করা হয়েছে, বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী। 

জানা গেছে নতুন আক্রান্তদের মধ্যে, নগরীর  ১৯২ জন আর বিভিন্ন উপজেলার ৪৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন, সুস্থ  হয়েছেন  ১৬ জন।