সরানো হচ্ছে স্বাস্থ্যখাতে দুর্নীতেতে অভিযুক্তদের

 স্বাস্থ্য সেবা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৪ , ০৬:৪৪ পিএম

সরানো হচ্ছে স্বাস্থ্যখাতে দুর্নীতেতে অভিযুক্তদের ছবি: ইন্টারনেট

সরিয়ে দেয়া হচ্ছে স্বাস্থ্যখাতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ডজনখানেক কর্মকর্তাকে। চলতি সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরে এক পরিচালকসহ ৪ কমকর্তাকে সরানো হয়েছে। মন্ত্রণালয়ে রদবদল হয়েছে সচিব ও অতিরিক্ত সচিবকে। অধিদপ্তরের বদলিকৃত পরিচালকের বিরুদ্ধে কেনাকাটায় ও পরিকল্পনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ঘটনার তদন্ত না করে শুধু বদলি লোক দেখানো ছাড়া আর কিছুই নেই। এদিকে দুদক বলছে, কেন এই কর্মকর্তাদের বদলি করা হচ্ছে, সে বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য চেয়েছে তারা। শুধু মাত্র বদলির মাধ্যমে যেন দুর্নীতির ঘটনাগুলো চাপা পড়ে না যায়।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, এননাইন্টি ফাইভ মাস্কের মত ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা উচিত। এটা যদি শুধুই রদবদল হয় তাহলে এ ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা রয়েছে।