নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৪ , ০৬:২৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। বুধবার (২৪ জুন) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সারোয়ার আলম লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে COVID 19 (কোভিড-১৯) থেকে মুক্তি পেলাম।
কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।
সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ৬ জুন রাতে ফেসবুকে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে তিনি লেখেন- ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’
তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি হলেও বাসায় আইসোলেশনে ছিলেন সারোয়ার আলম।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে এবং নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এছাড়া, রমজান মাসে ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.