প্লাজমা নিয়েও বাঁচলেন না চট্টগ্রামের ডা. সামিরুল 

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৪ , ০৪:১৫ পিএম

প্লাজমা নিয়েও বাঁচলেন না চট্টগ্রামের ডা. সামিরুল  ছবি: সিটিজেন নিউজ

প্লাজমা থেরাপী নিয়েও বাঁচলেন না চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সামিরুল ইসলাম বাবু। বুধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. সামিরুল প্রথম প্লাজমা নেয়া করোনা রোগী ছিলেন।

এরআগে, ডা. সামিরুল ইসলাম বাবু করোনা আক্রান্ত হয়ে ১১ দিন বাসায় চিকিৎসা নিয়েছেন। পরে গত ২১ মে তাকে চমেক হাসপতালের একটি কেবিনে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হয়।

গত ২৬ মে সকালের দিকে তার অক্সিজেনের সেচুরেশন কমে গেলে বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্য অরুন চাকমা কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়।

করোনা আক্রান্ত এই চিকিৎসককে প্লাজমা দেয়ার পরে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ভর্তি করা হয়েছিল মেট্রোপলিটন হাসপাতালে। সেখানে শ্বাসকষ্ট দেখা দিলে ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার পর তিনি মৃত্যু বরণ করেন।