রাজবাড়ীতে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৪ , ০২:১৬ পিএম

রাজবাড়ীতে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য লিটন মিয়াকে গ্রেফতার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ইয়ার গানের ১৫৮ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, ২টি ছুরি, ২টি ল্যাপটব, একটি অ্যাপাসি মোটরসাইকেল, একটি হ্যাংক মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (২৪ জুন) বালিয়াকান্দি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডাকাতির প্রস্তুতিকালে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ঈদগাহর পাশে তারা অবস্থান করছেন। বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য লিটনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে তার অন্য সহযোগীরা ১০-১৫ জন পালিয়ে যান।

ডাকাত দলের সদস্য লিটন মিয়া বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামের ওমর আলী মিয়ার ছেলে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানার মামলা দায়ের করা হয়েছে।