বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আগুন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৪ , ০১:৫৬ পিএম

বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আগুন ছবি: ইন্টারনেট

রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

তবে, ব্যাংক কতৃপক্ষ জানিয়েছেন, কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভাতে সক্ষম হয়েছে বলে জানান ব্যাংক কতৃপক্ষ।