নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৩ , ০৯:৪৬ পিএম
ছবি: প্রতীকী
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মালেকা নামে ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বলে জানায় পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকালে সিআরবি এলাকার একটি বাংলো থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, সিআরবি এলাকায় একটি বাংলো থেকে মালেকা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহের কাছ থেকে কিছু ঘুমের ওষুধ পাওয়া গেছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
নিহত মালেকা বেগমের বাড়ি সিলেটে। তিনি টাইগারপাস এলাকায় থাকতেন। তার স্বামীর নাম সুমন বলে জানিয়েছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.