নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২২ , ০৭:১১ পিএম
চট্টগ্রাম মেট্রোপালিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান
দীর্ঘ ১৩ দিন করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে প্রাণঘাতী করোনাকে জয় করলেন চট্টগ্রাম মেট্রোপালিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান। আর এর মধ্যেই তিনি করোনা রোগীকে প্লাজমা দান করার ইচ্ছে পোষনের বিষয়টি নিশ্চিত করেন সিটিজেন নিউজের কাছে।
সোমবার (২২ জুন) বিকালে তিনি সিটিজেন নিউজকে জানান, এখন আমি সুস্থ আছি। করোনা আক্রান্ত কোনও রোগীকে বাঁচাতে আমি আমার প্লাজমা প্রদান করতে চাই।
করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন থাকলেও গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা প্রদানসহ সার্বক্ষণিক দাফতরিক কাজের খোঁজ খবর নিয়েছেন তিনি।
নমুনা পরীক্ষা করানো হলে গত ৯ জুন করোনা পজিটিভ বলে জানতে পারেন সিএমপি কমিশনার। তবে তিনি করোনা আক্রান্ত হলেও তার শরীরে জ্বর বা তেমন কোনও উপসর্গ ছিল না।
করোনার শুরু থেকে মো. মাহাবুবর রহমানের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা থেকে শুরু করে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানান কর্মকাণ্ডের কারণে প্রশংসিত হয়েছে সিএমপি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.