নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২২ , ১১:০৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
লাশ তিন টুকরো করে গ্রেফতার হলের রূপন সরকার নামে এক নরঘাতক। রাজধানীর দক্ষিণখান এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী হেলাল উদ্দিনের তিন খণ্ড লাশ তিন স্থান থেকে উদ্ধারের ঘটনার মামলার তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার (২২জুন) সকালে ডিএমপি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হলেও রূপন সরকারকে গ্রেফতার করা হয় রোববার রাতে।
ক্ষুদে বার্তায় জানানো হয়, রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় তিন টুকরো লাশ উদ্ধারের ঘটনার মূল আসামীকে গ্রেফতার করেছে ডিবি। আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ ব্যাপারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৪ জুন ঢাকার দক্ষিণখান হতে নিখোঁজের পর হেলাল উদ্দিন নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহের তিন খণ্ড তিন জায়গা থেকে উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাই হুজায়ফা হোসেন বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন। কোরানে হাফেজ হেলালের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার দইহাড়ি গ্রামে। মাদ্রাসায় পড়াশুনার পাশাপাশি তিনি দক্ষিণখানের আজমপুরে মোবাইল ফোন রিচার্জের ব্যবসা করতেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.