নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২১ , ০৯:০৭ পিএম
ছবি: সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা স্থিতিশীল। সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবর রহমান বলেন, ‘বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল, তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, অক্সিজেন দিচ্ছেন। প্রেসার কম ছিল, সেটা এখন ইমপ্রুভ করেছে।’
সাতাত্তর বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেডে ভর্তি হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
সাহারা খাতুন তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। তখন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন সাহারা খাতুন। এরপর ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর সেখান থেকে তাকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর আওয়ামী লীগ আরো দুই দফা সরকার গঠন করলেও মন্ত্রিসভায় স্থান পাননি সাহারা খাতুন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.