নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২১ , ১২:০৪ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২০ জুন) রাত আটটার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।
বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘প্রয়াত জাফর আহম্মদ খান প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউর প্রয়োজন পড়লে তাকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাড়ি বরিশালে। সেখানেই তাকে দাফন করা হবে।’
জনপ্রশাসনের সূত্রে জানা গেছে, জাফর আহম্মদ খানসহ সাবেক ও বর্তমান মিলিয়ে এ পর্যন্ত প্রশাসনের মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.