নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২০ , ০৯:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরানে গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগকে মৃত্যুর সংখ্যায় ছাড়িয়েছে চট্টগ্রাম বিভাগ। আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন।
এছাড়া বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন, খুলনা বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে চারজন, রাজশাহী বিভাগে পাঁচজন ও রংপুর বিভাগে একজন।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে তিন হাজার ২৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যা পরীক্ষার ২৩ দশমিক ০৯ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৭৯ জনের নমুনা সংগ্রহ হয়েছে।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৪৩ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে আজ দেশে ১০৫ তম দিনে এক লাখ আট হাজার ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.