জুলাই থেকে তুর্কি ও এয়ার এরাবিয়ার ফ্লাইট চালু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২০ , ০৯:১১ এএম

জুলাই থেকে তুর্কি ও এয়ার এরাবিয়ার ফ্লাইট চালু ছবি: সিটিজেন নিউজ

জুলাই মাস থেকে ঢাকা তুর্কি এয়ারলাইন্স এবং শারজাহ’র এয়ার এরাবিয়াকে কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, সিএএবি ১ জুলাই থেকে ইস্তাম্বুল-ঢাকা-ইস্তাম্বুল রুটে এবং এর পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক এয়ার আরাবিয়াকে ইস্তাম্বুল-ঢাকা-ইস্তাম্বুল রুটে ফ্লাইট চালানোর অনুমতি দেওয়ার পরিকল্পনা হয়েছে।

জানা যায়, আমিরাত এয়ারলাইন্স প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার দুবাই-ঢাকা-দুবাই রুটে তিনটি ফ্লাইট পরিচালনাকরবে। এদিকে কাতার এয়ারলাইন্স প্রতি মঙ্গলবার, বুধবার ও শুক্রবার দোহা-ঢাকা-দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বিমানবন্দর টার্মিনালে ঢোকার আগে আগত যাত্রীদের জন্য তারা বোর্ডিং গেটে তিনটি জীবাণুনাশক টানেল স্থাপন করেছেন।

এয়ার ভাইস মার্শাল রহমান আরও বলেন, আমরা ধীরে ধীরে ভিআইপি টার্মিনালসহ বিমানবন্দরের অন্যান্য ফটকে আরও চারটি জীবাণুনাশক টানেল বসানোর পরিকল্পনা করেছি।

তিনি বলেন, যদি ফিরতি যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হয় অথবা বিমানবন্দরে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয় তবে সকল ফিরতি যাত্রীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

২৮ মে থেকে ১৫ জুন পর্যন্ত সপ্তমবারের মত সরকার বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য থেকে নির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ জারি করে। দুই মাসেরও বেশি সময় পর ১ জুন থেকে বাংলাদেশ সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করে।