নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২০ , ০৮:১২ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্যানুযায়ী বদি’র করোনা পজিটিভ ধরা পড়েছে।
বদি করোনা পজিটিভ হলেও তার স্ত্রী ওই আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আকতারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।
করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য গত কয়েকদিন ধরে কক্সবাজারে নিজের বাসায় অবস্থান করছিলেন।
তিনি বর্তমানে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.