নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৯ , ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।
গত ২ জনু ৭৭ বছর বয়সী সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
গণমাধ্যমকে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
গত তিন মেয়াদ ধরে সাহারা খাতুন ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় আসলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে সেখান থেকে সরিয়ে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.