তালাকের চিঠি হাতে পেয়ে নববধূর...

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৯ , ০৮:২৮ এএম

তালাকের চিঠি হাতে পেয়ে নববধূর... ছবি: প্রতীকী

বিবাহে ছয় মাস যেতে না যেতে তালাকের চিঠি হাতে পেয়ে আতোরি (২০) নামে এক নববধূ আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়ালকুটি গ্রামে বাবার বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় আতোরিকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানা গেছে, হাড়িয়ালকুটি কেরানিপাড়ার আফতাব হোসেনের মেয়ের সঙ্গে পাশের ইউনিয়ন ইকরচালির দক্ষিণ হাজীপুরগ্রামে বাবু আহম্মদের ছেলে আসাদুজ্জামান দুখুর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আতোরি বাবার বাড়িতে বেড়াতে গেলে স্বামী আসাদুজ্জামান দুখু তাকে তালাকনামা পাঠিয়ে দেন।

তালাক নামা হাতে পাওয়ার পর থেকেই মানিসকভাবে ভেঙে পড়েন আতোয়ারা। মানসিক চাপ সইতে না পেরে হয় তো বৃহস্পতিবার বিকেলে বাবার বাড়িতে নিজের শোয়ার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তারাগঞ্জ থানার পরিদর্শক জিন্নাত আলী জানান, ইউডি মামলা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলার পরবর্তী গতি নির্ধারণ হবে।