নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৯ , ০৭:৫৪ এএম
ছবি: ইন্টারনেট
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বারটান) নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
এরআগে, করোনাভাইরাস বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেয়া নানা কার্যক্রম সম্পর্কে জানাতে নিয়মিত ব্রিফিং, গণমাধ্যমকে অবহিত এবং এ সংক্রান্ত অপপ্রচার ঠেকাতে গত ১৪ এপ্রিল মিডিয়া সেল গঠন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খানকে পাঁচ সদস্যের এ সেলের আহ্বায়ক করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.