নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৮ , ০৮:৩৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সোনিয়া ও সুমাইয়া নামে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধায় উপজেলার কুটি ইউনিয়নের কুটি পোস্ট অফিসের পেছন থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহতদের বয়স আনুমানিক ১৩-১৪ বছর এবং তারা বান্ধবী বলে জানিয়েছে পুলিশ। নিহত সুমাইয়া কুটি গ্রামের উত্তরপাড়ার বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।
কসবা থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, কুটি পোস্ট অফিসের পেছনে রাখা একটি লোহার সিঁড়ির সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ও দুই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।
লোকমান হোসেন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলছি। এই দুই কিশোরী সারাদিন একসাথেই চলাফেরা করে। তারা পরস্পরের বান্ধবী বলে পরিবারের লোকজন জানিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এছাড়া সুরতহাল রিপোর্টেও তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা কেউ বলতে পারছেন না। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.