নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৭ , ০২:৩১ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। আজ বুধবার (১৭ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।তবে পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে সহায়ক হবে বলে দাবি-বিএসএমএমইউ।
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র্যাপিড ডট ব্লট) কার্যকর কি না, এই কিট করোনা শনাক্তে ব্যবহারের উপযোগী কি না, সে বিষয়ে আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিলো। আজ জমা দেয়ার পর প্রতিবেদনে করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানানো হয়।
এরআগে ঔষধ প্রশাসন অধিদফতর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়। গত ২ মে বিএসএমএমইউর কর্তৃপক্ষ কিটের কার্যকারিতা পরীক্ষা করতে ছয় সদস্যের কমিটি গঠন করে। পরে বিএসএমএমইউতে কিট জমা দেয় গণস্বাস্থ্য।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.