করনোয় মারা গেলেন মেট্রোপলিটন হাসপাতালের ডা. নুরুল হক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৭ , ১২:৪০ পিএম

করনোয় মারা গেলেন মেট্রোপলিটন হাসপাতালের ডা. নুরুল হক ডা. নুরুল হক

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. নুরুল হক। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ছিলেন। আজ বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বজনরা জানান, তিনি জ্বর নিয়ে নয় দিন করোনা ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দিয়েছেন। পরে অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করানো হয়। দেয়া হয় প্লাজমা থেরাপিও।

কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ সকালে ইন্তেকাল করেন এই ফ্রন্ট লাইনার চিকিৎসক। এ নিয়ে এ পর্যন্ত দেশে ৩৫ জন চিকিৎসক করোনায় মারা গেছেন।