অনীহা প্রকাশ চিকিৎসাসেবায়
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৬ , ০৯:৩২ পিএম
ছবি: প্রতীকী
১০ জন চিকিৎসককে চাকুরি থেকে অব্যাহতি দেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। চিকিৎসাসেবায় অনীহা প্রকাশ করায় তাদের অব্যাহতি দেয়া হয় বলে জানা গেছে। মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব তাদের চাকরি থেকে অব্যাহতির আদেশে স্বাক্ষর করেন।
অব্যাহতি পাওয়া চিকিৎসকেরা হলেন- সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আক্তার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দ্বীপন রুদ্র, হিমেল আচার্য্য ও প্রসেনজিৎ মিত্র।
চসিক সূত্র জানায়, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে চালু করা চট্টগ্রাম সিটি করপোরেশনের আইসোলেশন সেন্টারে কাজে যোগ দিতে ওই ১০ জন চিকিৎসককে বারংবার বলার পরও তারা অনীহা প্রকাশ করেন। ফলে তাদেরকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হয়।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী সিটিজেন নিউজকে বলেন, করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশন সেন্টারের জন্য ওয়ার্ড হেলথ সেন্টারে কর্মরতদের মধ্য থেকে ডাক্তার, ফার্মাসিস্ট, হেলথ টেকনোলজিস্ট এবং স্বাস্থ্যকর্মী পোস্টিং দেওয়া হয়েছে। সবাই যেহেতু অস্থায়ীভাবে কর্মরত তাই তাদের বেতন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, সরকারিভাবে নির্ধারিত প্রণোদনা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে এছাড়াও সুরক্ষা নিয়ে তিনদিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে মেয়র মহোদয় তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপরও তারা আইসোলেশন সেন্টারে যোগ দিতে অনীহা প্রকাশ করায় উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.