আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৬ , ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম কারাগারের বরখাস্ত (কারা তত্ত্বাবধায়ক) জেলার সোহেল রানা বিশ্বাসকে অর্থ পাচার মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ পাসপোর্ট জমা দেওয়ার শর্তে পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত সোহেল রানার জামিন দিয়েছেন।
সোহেল রানার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও শাকিলা রওশন। আর জামিনের বিরোধীতা করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আর শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা ও মাহজাবিন রাব্বানী দীপা।
গত বছরের ২৭শে অক্টোবর রেলওয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা ও মাদকসহ সোহেল রানাকে গ্রেফতার করে। এর আগে পুলিশ তাকে রেলওয়ে থানায় নিয়ে ব্যাগ তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি ব্যাংক এফডিআর, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পায়।
পরে সোহেলের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আশরাফ।
গত বছরের ওই ঘটনার আগে সোহেল বিশ্বাস কারাগারে মাদক ব্যবসাসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একবার বরখাস্ত হন। এছাড়া ২০১০ সালে কর্তব্যে অবহেলা ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। এসময় তার চাকরিও চলে যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.