নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৬ , ১০:৪৮ এএম
ছবি: ইন্টারনেট
মঙ্গলবার (১৬ জুন) থেকে চালু হচ্ছে ঢাকা-দোহার ফ্লাইট। দীর্ঘ আড়াই মাস আন্তর্জাতির রুটে ফ্লাইট বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কাতার এয়ারওয়েজের ঢাকা-দোহা ফ্লাইট শুরু হচ্ছে। এছাড়া আগামী ২১ জুন থেকে চালু হবে ঢাকা-লন্ডন ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়।
বেবিচক জানায়, দীর্ঘ আড়াই মাস আন্তর্জাতির রুটে ফ্লাইট বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কাতার এয়ারওয়েজের ঢাকা-দোহা ফ্লাইট শুরু হচ্ছে। সপ্তাহে তিনদিন এই রুটে ফ্লাইট চলবে।
তারা আরও জানায়, আগামী ২১ জুন থেকে ঢাকা-লন্ডন ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা-লন্ডন ফ্লাইট চালু করবে। সপ্তাহে সাতদিনই ঢাকা-লন্ডন রুটে বিমান ফ্লাইট পরিচালনা করবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.