নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৫ , ০৮:১৫ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এতে রাত ৮টা থেকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। আর জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত ১৮ দফার একটি নির্দেশনা জারি করেছে।
করোনার বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার ১৫ জুনের পর শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এসব নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আগামী মঙ্গলবার (১৬ জুন) থেকে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় বেচা-কেনা, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.