নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৫ , ০৮:০১ পিএম
ছবি: ইন্টারনেট
মুজিববর্ষে প্রতিটি নেতাকর্মীকে আগামী ৩ মাসের (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান' স্লোগানকে সামনে রেখে আজ সোমবার বিকেলে কৃষক লীগের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, " শুধু গাছ লাগালেই হবে না। পরিচর্যা করতে হবে। গাছকে লালন-পালন করতে হবে। নিজের সন্তানকে যেভাবে যত্ন করি, সেভাবে গাছকেও যত্ন করতে হবে। তবেই ফল-ফুলে সমৃদ্ধি আসবে।"
তিনি আরও বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে। কাজেই একটা আধুনিক ও উন্নত কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এ জন্য সরকার যথেষ্ট বরাদ্দও দিচ্ছে। সার্বিক কৃষিখাতে ২২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.