নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৫ , ০৫:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের বাঁশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দকযুদ্ধে গণধর্ষণ মামলার প্রধান আসামির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) ভোররাতে উপজেলায় জলদি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব।
নিহতের নাম আবদুল মজিদ (২৯)। সে বৈলছড়ি এলাকার লেদু মিয়ার ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, গত ২৭ এপ্রিল বৈলছড়ি এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। ওই মামলার প্রধান আসামিকে ধরতে অভিযান চালায় র্যাব। পরে অভিযান টের পেয়ে প্রধান আসামির সহযোগীরা গুলি করেন। র্যাব সদস্যরা পাল্টা জবাব দেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় আসামিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড কার্তুজসহ একটি এলজি উদ্ধার করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.