একদিনেই শনাক্ত ৩০৯৯ জন; মৃত ৩৮

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৫ , ০২:৪১ পিএম

একদিনেই শনাক্ত ৩০৯৯  জন; মৃত ৩৮ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ১২০৯ জনের প্রাণহানি হলো।

সোমবার (১৫ জুন) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।