নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৫ , ০২:২৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দু’জন সদস্য মারা গেছেন। সোমবার (১৫ জুন) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে বাংলাদেশ পুলিশের মৃতের সংখ্যা ২৬ জন।
নিহত পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) এস এম মুকুল মিয়া (৫৫) ও কনস্টেবল আবুল হোসেন আজাদ (৫১)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, সোমবার এসআই মুকুল ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একইদিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.