নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৫ , ০৯:৩৬ এএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী। তারা প্রত্যেকেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
জানা যায়, গত ১০ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে ৪৩ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত ছিলেন। অধিবেশন শুরু হওয়ার পর আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়তই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। রবিবার ৪ জন আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ওয়ারেস হোসেন, গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী প্রমুখ।
এ বিষয়ে গণমাধ্যমকে জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল শাখার ডেন্টাল সার্জন ডা. তামিম বলেন, এ পর্যন্ত ৬৭ জনের মতো কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত রয়েছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। তারা সুস্থ আছেন, আমরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি। দুই একদিন পর পর সংসদ সচিবালয়ে করোনা টেস্ট করা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.