নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৫ , ০৯:৩০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭০৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৮৯ জন নগরের ও ৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ৫ হাজার ২৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ২৮ জন নগরেরর ও ২৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৩৫ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গতকাল রোববার ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৪৬ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার।
এদিকে নগরের ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের ১ জনের করোনা পাওয়া গেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬২ জনের মধ্যে লোহাগাড়ায় ২, সাতকানিয়ায় ১, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ১, চন্দনাইশে ৪, পটিয়ায় ১৩, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়ায় ১১, ফটিকছড়িতে ৯, হাটহাজারীতে ৯, মিরসরাইয়ে ১ ও সীতাকুণ্ডের ৪ আছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত ৫ হাজার ২৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১২১ জন। সুস্থ হয়েছেন মোট ৪০২ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.