একদিনেই শনাক্ত ৩১৪১ জন; মৃত ৩২

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৪ , ০২:৪১ পিএম

একদিনেই শনাক্ত ৩১৪১ জন; মৃত ৩২ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ১৪১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ১৭১ জনে।

একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন।

রবিবার (১৪ জুন) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৭ হাজার ৫২০ জনে। সুস্থ হয়েছেন ৯০৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।