করোনাভাইরাসে স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৪ , ০৭:৪৫ এএম

করোনাভাইরাসে স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু ছবি: সংগৃহীত

করোনাভাইরাস আক্রান্ত হয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী।

জানা যায়, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী কামরুন্নাহারকে গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালি গ্রামে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার সার্বিক কার্যক্রম তদারকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল মান্নান।