নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৩ , ০৩:৪৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২শ’ ২৮ জন। আর বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৮শ’ ৬৫ জনসহ মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩শ’ ৭৯ জন।
এর ফলে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৯তম। আর কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যার হিসেবে বিশ্বে ৩১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১শ’ ৩৯ জনে। এবং নতুন সুস্থ ৫শ’ ৭৮ জনসহ সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮শ’ ৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮শ’ ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্য ১৭.১৭ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জনই পুরুষ। এছাড়া মারা যাওয়াদের অধিকাংশের বয়স পঞ্চাশের বেশি হলেও ২১ থেকে ৫০ বছর বয়সী ১২ জন মারা গেছেন এই সময়ের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৬শ’ ৩৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.