২৪ ঘন্টায় মৃত ৪৪; শনাক্ত ২৮৬৫ জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৩ , ০২:৪৩ পিএম

২৪ ঘন্টায় মৃত ৪৪; শনাক্ত ২৮৬৫ জন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন করোনা রোগী। আর নতুন করে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪ জন।

শনিবার (১৩ই জুন), রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক-প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে চট্টগ্রামের রয়েছে ১৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যারমধ্যে ২ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮৪ হাজার ৩৭৯ জন। সুস্থ হয়েছেন ৫৭৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু এরপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। ইতিমধ্যেই দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি তুলে নিয়েছে সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। তবে, কিছু জায়গায় চলছে এলাকাভিত্তিক লকডাউন।