নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৩ , ০২:২৭ পিএম
ছবি: ইন্টারনেট
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জেল হত্যাকাণ্ডে কারাভ্যন্তরে নিহত জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলীর সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় মুখপাত্র, আওয়ামী লীগের দুঃসময়ের অন্যতম কাণ্ডারী ছিলেন মোহাম্মদ নাসিম।
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান আ জ ম নাছির উদ্দীন এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.