নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৩ , ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা গেছেন। শনিবার (১৩ জুন) বেলা ১১ টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দেশের প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া শুক্রবার রাত সাড়ে ১১টায় জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা আগের মতোই সংকটাপন্ন। তিনি এখনও ডিপ কোমায় অর্থাৎ গভীর অচেতন রয়েছেন। ভেন্টিলেটর মেশিনের সাহায্যে তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছেন। রাতে হঠাৎ করে হার্টের কিছু সমস্যা দেখা দেয়। মেডিকেল বোর্ডের সদস্যরা জুম কনফারেন্সে যোগ দিয়ে পরামর্শ দেন। কিছুসময় পর তার হার্ট কাজ করতে শুরু করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.