কলেজ ছাত্রীকে ব্লাকমেইল; গ্রেফতার অভিযুক্ত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৩ , ০৯:৩২ এএম

কলেজ ছাত্রীকে ব্লাকমেইল; গ্রেফতার অভিযুক্ত ছবি: সিটিজেন নিউজ

টাঙ্গাইলের বাসাইলে এক কলেজ শিক্ষার্থীকে ছবি নিয়ে ব্ল্যকমেইল করায় পর্নোগ্রাফি আইন মামলায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৩ জুন) গভীর রাতে উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত রাসেল মিয়া (২৮) বাসাইল উপজেলার টেংগুরিয়া পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি পেনড্রাইভ এবং ১টি ওটিজি কেবল উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাসাইল থানায় সোপর্দ করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তি অনার্সের এক শিক্ষার্থীকে ছবি নিয়ে বিভিন্নভাবে ব্লাকমেইল করে আসছিলো। পরে ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮(১) (২) ধারায় মামলা দায়ের করেন। মামলার পর তাকে গ্রেফতার করা হয়।