নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৩ , ০৯:৩১ এএম
ছবি: সিটিজেন নিউজ
৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে অর্থের ঘাটতি মেটানো নিয়ে চিন্তিত নয় সরকার। অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে, বাংলাদেশ ব্যাংকও জানিয়েছে ৮৫ হাজার কোটি টাকা ধার দিতে ব্যাংক খাতের সমস্যা নেই। করোনা পরিস্থিতি দ্রুত উন্নতি হলে রাজস্ব আদায় নিয়েও সরকারের চিন্তা করতে হবে না এই আশ্বাস দিয়েছেন এনবিআর।
চলতি অর্থবছর এ পর্যন্ত সরকারকে ৭৪ হাজার কোটি টাকা ধার দিয়েছে ব্যাংক খাত। বাজেটের হিসাব বলছে, জুন শেষে এই পরিমাণ দাঁড়াবে ৮২ হাজার কোটিতে।
আগামী অর্থবছর মোট বাজেট ঘাটতির ৪৫ শতাংশই ব্যাংক থেকে নিতে চায় সরকার। অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী জানান, ধার আরও বাড়লেও সমস্যা নেই।
ব্যাংক খাতের তারল্য নিয়ে সংক্ষিপ্ত হিসাবও দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি জানান, সরকারকে চাহিদামতো টাকা যোগান দেয়ার পরেও, এখন ব্যাংকিং খাতে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার উদ্বৃত্ত আছে। এমনকি, সরকারের করোনা সঙ্কট মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কোনো সমস্যা দেখছেন না গভর্নর।
চলতি অর্থবছর ব্যাংক থেকে ৪৭ হাজার কোটি টাকা ঋণ নেয়ার কথা ছিলো। কিন্তু, তা দ্বিগুণ হয়েছে। অর্থমন্ত্রীর বেধে দেয়া লক্ষ্য অনুযায়ী, এনবিআর রাজস্ব আদায় করতে পারেনি বলেই, সরকারে ব্যাংকঋণ বেড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানান, আগামী লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা করবে তার কর্মীরা।
৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের পাশাপাশি, রাজস্ব বোর্ডকে আগামী অর্থবছর নতুন ৫ লাখ করদাতা তৈরির লক্ষ্যও দিয়েছেন অর্থমন্ত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.