২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা পজেটিভ ২২২ জনে

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৩ , ০৯:২৬ এএম

২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা পজেটিভ ২২২ জনে ছবি: প্রতীকী

চট্টগ্রামে আরও ২২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরের ১৬২ জন এবং ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮১৫ জনে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও পাঁচজন করোনাভাইরাসে মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১১১ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী সিটিজেন নিউজকে জানান,  পাঁচটি ল্যাবে ৮৭৪টি নমুনা পরীক্ষায় আরও ২২২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮১৫ জনে। মৃত্যুবরণ করেছেন ১১১ জন।